খুলনা | সোমবার | ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২

অল্পের জন্য প্রাণে বাঁচলেন নুসরাত-যশ, সায়ন্তিকা

খবর বিনোদন |
০২:২৩ পি.এম | ১৫ ফেব্রুয়ারী ২০২৬


অল্পের জন্য প্রাণে বাঁচলেন টলিউড তারকা নুসরাত জাহান,যশ দাশগুপ্ত, রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভ্রজিৎ মিত্র। রোববার সকালে তারকাদের বাস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট।

ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, শিবরাত্রির পূজোর প্রদীপ থেকে সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল কর্মীরা ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।  

ওই বহুতলের বাসিন্দা টলিউড অভিনেতা ও প্রযোজক যশ দাশগুপ্ত, নুসরত জাহান, রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভ্রজিৎ মিত্র-সহ একাধিক তারকা। ভবনে আগুন ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে দুই সন্তানকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে আসেন নুসরাত-যশ। ভারতীয় গণমাধ্যমকে নুসরাত লিখিত বার্তায় জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। দমকলের চারটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে। তাঁরাও নিরাপদে আছেন।

কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত? এ প্রসঙ্গে পরিচালক শুভ্রজি বলেন, শুনেছি, পঞ্চম তলের এক বাসিন্দার বাড়ির ঠাকুরঘরে শিবরাত্রির পুজো হয়। প্রদীপ জ্বালিয়ে আরতি করেন তাঁরা। সেই প্রদীপ না নিভিয়েই তাঁরা নীচে নেমে আসেন, আবাসনের মন্দিরে শিবপুজো করবেন বলে। তাঁদের অনুপস্থিতিতে সম্ভবত বাড়ির প্রদীপ থেকে আগুন ধরে যায়।

প্রিন্ট

আরও সংবাদ