খুলনা | সোমবার | ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২

দেড় বছর পর খুলনায় দলীয় কার্যালয়ে আ.লীগের নেতা-কর্মী, পুস্পমাল্য অর্পণ

নিজস্ব প্রতিবেদক |
০৬:২২ পি.এম | ১৫ ফেব্রুয়ারী ২০২৬


দীর্ঘ দেড় বছরের অধিক সময়ের পর দলীয় কার্যরয়ে ফিরেছেন খুলনা মহানগর আওয়ামীলীগের নেতা-কর্মীরা। আজ রোববার বিকালে কয়েকজন আওয়ামীলীগের নেতা-কর্মীরা নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন মহানগর ও জেলা কার্যালয়ে আসেন।

এসময়ে তারা নীচতলার কলাবসিবলের তালা খুলে দোতালায় ওঠেন। এরপর তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করে তরিঘরি করে অফিস ত্যাগ করেন।

প্রতিক্রিয়া জানতে চাইলে উপস্থিত জাহাঙ্গীর হোসেন নিজেকে ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা পরিচয় দিয়ে বলেন, রাজনীতি করার অধিকার সকলেরই আছে। আমরা নতুন সরকারকে বলতে চাই- ‘আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই’। আশাকরি আমাদের রাজনীতি করার অধিকার ফিরে পাব।

প্রিন্ট

আরও সংবাদ