খুলনা | সোমবার | ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২

ডুমুরিয়ায় পিক-আপের ধাক্কায় পথচারি আহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি |
০৯:১৩ পি.এম | ১৫ ফেব্রুয়ারী ২০২৬


ডুমুরিয়ার কাঁঠালতলায় পিক-আপের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড় ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহত পথচারী উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত কাশেম গাজী (ঝালো কাশেমের) ছেলে সোলিম হোসেন গাজী (৪৮)। খবর পেয়ে ডুমুরিয়া ফাঁয়ারসার্ভিসের একটি দল ঘটনা স্থল থেকে আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পথচারি সেলিম হোসেন বাজার শেষে রাস্তা পারাপার হচ্ছিলেন। পথিমধ্যে খুলনাগামী ঢাকা মেট্রো -২০-৯৮২৩ নম্বরের দ্রুত গতির একটি পিক-আপ পথচারীকে সাঁজোরে আঘাত করে। প্রচন্ড আঘাত পেয়ে অন্তত ১০/১৫ দুরে ছিটকে পড়ে যায় পথচারি। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান চানু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পিকআপসহ চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

প্রিন্ট

আরও সংবাদ