খুলনা | সোমবার | ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২

চাকরি গেল দিল্লির প্রেস মিনিস্টারের

খবর প্রতিবেদন |
০১:১৯ এ.এম | ১৬ ফেব্রুয়ারী ২০২৬


মেয়াদ শেষ হওয়ার ৯ মাস আগেই ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদকে সরাল সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ দিয়েছে।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর দুই বছরের জন্য প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা আউটলুকের সম্পাদক ফয়সাল মাহমুদকে।
অন্তর্বতী সরকার সেসময় দিল্লির পাশাপাশি আরও দূতাবাসের বিভিন্ন পদে রদবদল আনে।
এখন ১২ ফেব্র“য়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি’র সরকার গঠনের আগ মুহূর্তে অন্তর্বতী সরকার ফয়সালের চুক্তির নিয়োগ বাতিল করল।

প্রিন্ট

আরও সংবাদ