খুলনা | মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২

ভ্যাট রিটার্নের সময় বাড়লো ২২ ফেব্রুয়ারি পর্যন্ত

খবর প্রতিবেদন |
০১:০২ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৬


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে। ২২ ফেব্র“য়ারি পর্যন্ত অনলাইনে ভ্যাট দিতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল রোববার রাতে এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোঃ বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক আদেশে এই সময়সীমা বাড়ানো হয়। প্রতি মাসের ১৫ তারিখ পর্যন্ত আগের মাসের বেচাকেনার তথ্য জানিয়ে ভ্যাট রিটার্ন দিতে পারে প্রতিষ্ঠানগুলো।
এনবিআরের ভ্যাট বিভাগের আদেশে বলা হয়েছে, পবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় ও ১৫ ফেব্র“য়ারি এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্র“য়ারি পর্যন্ত বৃদ্ধি করলো।
এনবিআর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী বিলম্ব ফি ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। ফলে সার্ভার জটিলতার কারণে যাতে কোনো করদাতা অযথা জরিমানার মুখে না পড়েন, সে জন্য সময় বাড়ানো হয়েছে।
এনবিআর সূত্র জানায়, বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। বেশির ভাগ প্রতিষ্ঠানই রিটার্ন দেয় না।
 

প্রিন্ট

আরও সংবাদ