খুলনা | মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২

সাবেক ইউপি চেয়ারম্যানকে মারধর, যুবদল নেতাকে বহিষ্কার

খবর প্রতিবেদন |
০১:০৪ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৬


নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহŸায়ক শামীম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নির্বাচনের পর দিন উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দকে মারধর করার ঘটনায় তাকে বহিষ্কার করা হয়।
যুবদলের কেন্দ্রীয় কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি পরিপন্থী কর্মকাণ্ড এবং নানা অনাচারের কারণে শামীম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতা শামীম হোসেন ভবিষ্যতে কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তার দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহŸান জানানো হয়।
বহিষ্কৃত যুবদল নেতা শামীম হোসেন বলেন, আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কোনো ইচ্ছাকৃত কাজ করিনি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
 

প্রিন্ট

আরও সংবাদ