খুলনা | মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২

খুবিতে ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রদান কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:৩২ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৬


গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটির সভা সোমবার বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী গাইডলাইন প্রণয়ন এবং এমার্জিং ফ্যাকাল্টি এ্যাওয়ার্ডের জন্য পৃথক গাইডলাইন তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম এবং গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম।
 

প্রিন্ট

আরও সংবাদ