খুলনা | মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২

ফুলতলায় কলেজ শিক্ষাথীকে ধর্ষণ করে ভিডিও ধারণ মামলায় শিক্ষক গ্রেফতার

ফুলতলা প্রতিনিধি |
০১:৩৩ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৬


কলেজ শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় ফুলতলা থানা পুলিশ স্কুল শিক্ষক মেহেদী হাসান সবুজকে (৩৮) গ্রেফতার করেছে। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামের আমির আলির পুত্র ও ফুলতলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক । 
এজাহার সূত্রে জানা যায় আলকা গ্রামের কলেজ শিক্ষার্থী (১৬) ফুলতলা সরকারি বালিকা বিদ্যালয়ে পড়াকালিন সময়ে লম্পট শিক্ষক মেহেদী হাসান সবুজ বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে ওই শিক্ষক কৌশল অবলম্বন করে ওই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীর মাতা মারুফা ইয়াসমিন স্কুলের প্রধান শিক্ষক ও সবুজের বাড়ির লোকজনকে অবগত করেন। এতে সবুজ ক্ষিপ্ত হয়ে তাদের পারিবারিক ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে গত ২০২৪ সালের ৪ এপ্রিল ও একই সালের ১১ জুন দু’টি পার্সেলে কয়েকটি চিঠি ও সিগারেট পাঠায়। বিষয়টি দৌলতপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সিটিটিভি ফুটেজ দেখে তাকে সনাক্ত করা হয়। এরপরও সুবজ মেয়েকে বিভিন্ন সময় ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৩ জানুয়ারি বাড়িতে একা পেয়ে ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। এভাবে কৌশলে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় শিক্ষার্থীর মাতা বাদী হয়ে ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা (নং-৬, তারিখ-১৬/০২/২৬) দায়ের করেন। পুলিশ আসামিকে সবুজকে গ্রেফতার করে।   

প্রিন্ট

আরও সংবাদ