খুলনা | মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২

সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ শেষে খুবি ভিসি’র সাথে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৫ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৬


জাপান সায়েন্স এন্ড টেকনোলজি এজেন্সি (জেএসটি)-এর সহায়তায় পরিচালিত সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বিকাল ৪টায় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয় ও জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশির মধ্যে স্বাক্ষরিত এমওইউর আওতায় এ প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। প্রোগ্রামে অংশ নিয়ে শিক্ষার্থীরা বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উপস্থাপনায় দেশের কৃষি খাতের বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, প্রোগ্রামের ইনভাইটেড ফ্যাকাল্টি সয়েল, ওয়াটার এন্ড এনভায়ারনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ তারেক বিন সালাম, অংশগ্রহণকারী শিক্ষার্থী গাজী ইকরামুল হক রাকিব, তাসফিয়া জামান রোশনী, দেবাশীষ অধিকারী ও বিজ্ঞ দাস অতনু। প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে ৩ ফেব্র“য়ারি থেকে ৯ ফেব্র“য়ারি পর্যন্ত জাপানে অবস্থান করেন।

প্রিন্ট

আরও সংবাদ