খুলনা | মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২

রূপসা উপজেলা প্রশাসনের অভিযানে গুড়িয়ে দেয়া হলো অবৈধ কয়লার চুল্লি

রূপসা প্রতিনিধি |
০১:৩৮ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৬


রূপসা দেবীপুরে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের ৯টি অবৈধ চুল্লি ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার  সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে এসব চুল্লি ভেঙে দেওয়া হয়। উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুরে আঠারোবেকী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা চুল্লিগুলো উচ্ছেদে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
তিনি জানান কিছু অসাধু ব্যবসায়ী প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী গাছ ধ্বংস করে এইসব অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। এতে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্রের ওপর বড় ধরনের ক্ষতি হচ্ছে। চুল্লিগুলো লোকালয়ে হওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের মারাত্মকভাবে ঝুঁকি ছিল। যে কারণে এ সকল অবৈধ চুল্লি আমরা একেবারেই বন্ধ করে দিয়েছি। তিনি আরো জানান রূপসার প্রত্যন্ত অঞ্চলে নৈহাটি ইউনিয়ন, শ্রীফলতলা, টিএসবি ইউনিয়ন ও ঘাটভোগ ইউনিয়নে লোকালয়ের মধ্যে অসংখ্য অবৈধ চুল্লি গড়ে উঠেছে বলে আমাদের কাছে তথ্য আছে। সেগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।  

প্রিন্ট

আরও সংবাদ