খুলনা | মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২

রূপসায় শিশুদের সাথে বিকৃত যৌনাচারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

রূপসা প্রতিনিধি |
০১:৩৯ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৬


একাধিক শিশু শিক্ষার্থীর সাথে বিকৃত যৌনাচারের অভিযোগে হাফিজ উজ জামান নামে রূপসা তাহফিজুল কোরআন মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এক শিশুর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধায় উক্ত মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বছর দেড়েক আগে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যাংকের মোড়ে পলাতক এক আওয়ামী লীগ নেতার বাসভবনের দ্বিতীয় তলা ভাড়া নিয়ে আবাসিক এ মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। 
ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে বিগত স্বৈরাচারী সরকার পলানোর পর রূপসা এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছোট বাবুও বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়। তার দ্বিতল বিলাসবহুল এ বাসভবন ভাড়া নিয়ে বছর দেড়েক আগে পার্শ্ববর্তী বাগমারা এলাকার বাসিন্দা হাফিজ উজ জামান রূপসা তাহফিজুল কোরআন মাদ্রাসা নামে এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৩০ জন ছাত্র আল কোরআন হিফজ বিভাগে পড়াশোনা করছে বলে জানা গেছে। সূত্র মতে প্রতিষ্ঠানের শিক্ষক  হাফিজ উজ জামান তার কাম লালসা মেটানোর উদ্দেশ্যে ৯ ও ১০ বছর বয়সি দুই শিশু শিক্ষার্থীকে ভয়ভিতি দেখেয়ে তাদের সাথে গত একমাস ধরে বিকৃত যৌনচারে লিপ্ত হচ্ছে। বিষয়টি গতকাল সোমবার জানাজানি হলে অভিভাবকসহ উত্তেজিত এলাকাবাসীর রোষানলে পরে উক্ত শিক্ষক। খবর পেয়ে রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।  
পূর্ব রূপসা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী এক শিশুর পিতা জানান উক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে আমার শিশু সন্তানকে ভয় দেখেয়ে বাধ্য করে অপকর্ম করে আসছে। বিষয়টি জানতে পেরে আমরা তাকে আটক করে পুলিশের নিকট তুলে দেয়। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান অভিযুক্ত শিক্ষককে আমরা আটক করেছি।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।  

প্রিন্ট

আরও সংবাদ