খুলনা | মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২

নগর বিএনপি’র সভাপতি মনার ছোট ভাইয়ের ইন্তেকাল : শোক

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. এস এম শফিকুল আলম মনার ছোট ভাই নগরীর মুন্সীপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী এস এম মহিউদ্দিন আহমেদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
রোববার দিবাগত রাত আনুমানিক ২টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর খুলনা টাউন জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনার ছোট ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দলের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। 
আগামীকাল বুধবার (১৮ ফেব্র“য়ারি) আসরবাদ মরহুমের রুহের মাগফিরাত কামনায় টাউন জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ