খুলনা | শুক্রবার | ২৩ জানুয়ারী ২০২৬ | ১০ মাঘ ১৪৩২
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নওরিন শোয়েব নোভা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নোভা হরিণাকুন্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের কর্মরত মোঃ নজরুল ইসলামের মেয়ে।
জানা গেছে দুপুরে নোভা হরিণাকুন্ডু হল বাজার থেকে ফেরার পথে ট্র্যাক্টরের চাকায় পিষ্টে ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তীতে থানা পুলিশ লাশ উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ এম এ রউফ খান জানান এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।