খুলনা | বুধবার | ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২

সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবি আদায়ের আহ্বান

খবর প্রতিবেদন |
০৭:৩৮ পি.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৬

 

পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবি নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে নয় পারা এবং পরবর্তী ২১ দিনে এক পারা করে তেলাওয়াতের মাধ্যমে খতমে তারাবি সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করলে ২৭ রমজান রাতে অর্থাৎ শবে কদরে পবিত্র কোরআন খতম করা সম্ভব হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবি নামাজে নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াতের রেওয়াজ রয়েছে। তবে বিভিন্ন মসজিদে পদ্ধতিতে ভিন্নতা থাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের পক্ষে ধারাবাহিকভাবে কোরআন খতম করা সম্ভব হয় না। এ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের জন্য ইমাম, খতিব, মসজিদ কমিটি ও মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতিদিনের তিলাওয়াতের সূচি
প্রথম তারাবি: সুরা ফাতিহা ও সুরা বাকারা ১–২০৩
দ্বিতীয় তারাবি: সুরা বাকারা ২০৪ – সুরা আলে ইমরান ৯১
তৃতীয় তারাবি: সুরা আলে ইমরান ৯২ – সুরা নিসা ৮৭
চতুর্থ তারাবি: সুরা নিসা ৮৮ – সুরা মায়িদা ৮২
পঞ্চম তারাবি: সুরা মায়িদা ৮৩ – সুরা আ’রাফ ১১
ষষ্ঠ তারাবি: সুরা আ’রাফ ১২ – সুরা আনফাল ৪০
সপ্তম তারাবি: সুরা আনফাল ৪১ – সুরা তাওবা ৯৩
অষ্টম তারাবি: সুরা তাওবা ৯৪ – সুরা হূদ ৫
নবম তারাবি: সুরা হূদ ৬ – সুরা ইউসুফ ৫২
দশম তারাবি: সুরা ইউসুফ ৫৩ – সুরা হিজর ১

এগারতম তারাবি: সুরা হিজর ২ – সুরা নাহল শেষ
বারতম তারাবি: সুরা বনি ইসরাঈল ১ – সুরা কাহাফ ৭৪
তেরতম তারাবি: সুরা কাহাফ ৭৫ – সুরা ত্বহা শেষ
চৌদ্দতম তারাবি: সুরা আম্বিয়া ১ – সুরা হজ শেষ
পঞ্চদশতম তারাবি: সুরা মুমিনুন ১ – সুরা ফুরকান ২০
ষোড়শতম তারাবি: সুরা ফুরকান ২১ – সুরা নামল ৫৯
সপ্তদশতম তারাবি: সুরা নামল ৬০ – সুরা আনকাবুত ৪৪
অষ্টাদশতম তারাবি: সুরা আনকাবুত ৪৫ – সুরা আহযাব ৩০
ঊনবিংশতম তারাবি: সুরা আহযাব ৩১ – সুরা ইয়াসিন ২১
বিশতম তারাবি: সুরা ইয়াসিন ২২ – সুরা যুমার ৩১

একুশতম তারাবি: সুরা যুমার ৩২ – সুরা হামীম সিজদা ৪৬
বাইশতম তারাবি: সুরা হামীম সিজদা ৪৭ – সুরা জাছিয়া শেষ
তেইশতম তারাবি: সুরা আহকাফ ১ – সুরা যারিয়াত ৩০
চব্বিশতম তারাবি: সুরা যারিয়াত ৩১ – সুরা হাদীদ শেষ
পঁচিশতম তারাবি: সুরা মুজাদালাহ ১ – সুরা তাহরীম শেষ
ছাব্বিশতম তারাবি: সুরা মুলক ১ – সুরা মুরসালাত শেষ
সাতাশতম তারাবি: সুরা নাবা ১ – সুরা নাস শেষ

বিজ্ঞপ্তিতে দেশের সব মসজিদে উল্লিখিত সূচি অনুযায়ী খতমে তারাবি আদায়ের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ