খুলনা | বুধবার | ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২

শপথের পর বাবা-মায়ের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী তারেক রহমান

খবর প্রতিবেদন |
০১:২৫ এ.এম | ১৮ ফেব্রুয়ারী ২০২৬


প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। 
মঙ্গলবার রাতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে যান তারেক রহমান। এরপর তিনি বাবা ও মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সুরা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাঃ জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
বিএনপি’র মিডিয়া সেল জানায়, জিয়ারত শেষে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
 

প্রিন্ট

আরও সংবাদ