খুলনা | বুধবার | ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুবির অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ১৮ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবীসহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অভিনন্দন বার্তায় তিনি বলা হয়েছে, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের আপসহীন অগ্রসেনানী হিসেবে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনে থেকেও অত্যন্ত দূরদর্শী ও উদ্ভাবনী রাজনৈতিক দর্শনের মাধ্যমে জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। রাষ্ট্র পরিচালনার এই নতুন ও ঐতিহাসিক দায়িত্বে আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’
আরও উল্লেখ করা হয়, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আজ এক প্রকৃত রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভ‚ত হয়েছেন। আজ তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণেই বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে সগৌরবে যাত্রা শুরু করল।’

প্রিন্ট

আরও সংবাদ