খুলনা | বুধবার | ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২

ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন

ফুলতলায় কলেজ ছাত্রী ধর্ষণে গ্রেফতার শিক্ষকের স্বীকারোক্তি

ফুলতলা প্রতিনিধি |
০২:০৫ এ.এম | ১৮ ফেব্রুয়ারী ২০২৬


ফুলতলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে (১৮) ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেফতার শিক্ষক মেহেদী হাসান সবুজের (৩৮) আদালতে স্বীকারোক্তি মোতাবেক জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভিকটিমের ২২ ধারা সম্পন্ন হয়েছে। 
মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলতলা থানার এসআই শফিউজ্জামান বলেন সরকারি ফুলতলা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে গত ১৩ জানুয়ারী সকাল ৯টায় নিজ বাড়িতে ধর্ষণের স্বীকার হয়। এ ঘটনায় ফুলতলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান সবুজকে আসামি করে ওই শিক্ষার্থীর মাতা বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং-০৬, তারিখ-১৬/০২/২৬) করেন। ওই দিনই সন্ধ্যায় শিক্ষক সবুজকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে খুলনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলতাফ হোসেনের খাস কামরায় হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট তার ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে একই দিন ভিকটিমের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। 
প্রসঙ্গতঃ ওই শিক্ষার্থী ফুলতলা সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ে পড়াকালিন সময় থেকে শিক্ষকের সাথে প্রেমের সম্পর্ক পড়ে উঠে। তারই সূত্র ধরে সর্বশেষ গত ১৩ জানুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ এবং গোপনে তার ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করা হয়।  

প্রিন্ট

আরও সংবাদ