খুলনা | বুধবার | ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৮ জেলে আটক

কয়রা প্রতিনিধি |
০২:০৯ এ.এম | ১৮ ফেব্রুয়ারী ২০২৬


সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকোমল বিশেষ টহল ফাঁড়ির অধীনস্থ নিষিদ্ধ বঙ্গবন্ধুর চর (অভয়ারণ্যে) এলাকায় মাছ শিকারের অভিযোগে ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ১টি ইঞ্জিন চালিত ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।  
জানা গেছে মঙ্গলবার সকাল ১০টার দিকে নীলকোমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন শাহাদাত গাজী (২৬), সোহরাব হাওলাদার (৪১), জাহিদুল ইসলাম (১৯), লিটন খাঁ (২০), আবুল বাশার তালুকদার (৩৫), শাহজাদা গাজী (২৪), আসলাম হাওলাদার (২৩) ও মোঃ কামাল খাঁ (২৪)
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ