খুলনা | বুধবার | ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২

সমাজসেবক থেকে প্রতিমন্ত্রী হলেন লায়ন ফরিদুল, মোংলা-রামপালে খুশির বন্যা

মোংলা প্রতিনিধি |
০২:১৪ এ.এম | ১৮ ফেব্রুয়ারী ২০২৬


বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসন থেকে সমাজ সেবক থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমক দেখালেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি। ৩৫ বছর পর আওয়ামী লীগের দুর্গ ভেঙ্গে এই আসনে তিনিই প্রথম বিএনপি’র সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন মোংলা-রামপালে। তিনি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। 
এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর মোংলা ও রামপালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ¡াস দেখা দিয়েছে। মোংলা-রামপাল এলাকায় ব্যাপক সামাজিক ও মানবিক কাজ করা ড. শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১২ ফেব্র“য়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ তিন হাজার ৭৭১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তিনি। এলাকায় তিনি বিনামূল্যে কয়েক লাখ মানুষের চোখের চিকিৎসাসহ অসহায় মানুষকে সহায়তা করে ব্যাপক প্রশংসা পান। 
বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোংলা পৌর বিএনপি’র সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মান্নান হাওলাদার বলেন,  ড. ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী হয়েছেন। এ খবরে শুধু দলের নেতা-কর্মীই নন, পুরো বাগেরহাট জেলাবাসীই আনন্দিত। তবে মোংলা-রামপালের জনপদে সাধারণ মানুষের প্রত্যাশা পুরণের দাবি করছে মোংলাবাসী।

প্রিন্ট

আরও সংবাদ