খুলনা | বুধবার | ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুলনা বিএনপি’র অভিনন্দন

দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও সার্বিক অগ্রগতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ১৮ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় বিএনপি’র চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার প্রেরিত বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের ধারাবাহিকতায় জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মধ্যদিয়ে এই সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। অতীতের গণতান্ত্রিক সংকট কাটিয়ে বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। জনগণের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং আইনের শাসন সুসংহত করার মাধ্যমে দেশে স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনা হবে। দেশের বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন মন্ত্রিসভা কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পখাত পুনরুজ্জীবনের মাধ্যমে একটি টেকসই ও শক্তিশালী অর্থনীতির ভিত রচিত হবে বলে তারা প্রত্যাশা করেন।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, খুলনা অঞ্চলের সার্বিক অগ্রগতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ, উপক‚লীয় অঞ্চলে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দীর্ঘদিন বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালু, খুলনায় গ্যাস সংযোগ সম্প্রসারণ এবং নতুন অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠার মাধ্যমে অঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণ ঘটানো হবে। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তারা আশাবাদ ব্যক্ত করেন, দেশপ্রেমিক এই সরকার একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সফল হবে।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা সদর থানা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সদর থানা বিএিনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ