খুলনা | বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | ৬ ফাল্গুন ১৪৩২

মাদক সংক্রান্ত বিরোধের জেরে খুলনায় যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক |
০২:২২ পি.এম | ১৮ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা মহানগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত যুবক সোহেল ওরফে চেগা সোহেল ওই এলাকার শাহাদতের ছেলে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, সোহেল মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। প্রতিপক্ষ একটি গ্রুপ তাকে গুলি করে হত্যার চেষ্টা করে।

খুলনা থানার ওসি মো. কবির হোসেন বলেন, সোহেলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি করে। একটি গুলি তার কোমরের বাম পাশে বিদ্ধ হয়। রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ