খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

পবিত্র রমজান মাসে কুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র রমজান মাসে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ থেকে ২৬ ফেব্র“য়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অন্যান্য কার্যদিবসে শিক্ষার্থীদের প্রথম পিরিয়ড শুরু হবে সকাল পৌনে ৯টা এবং সর্বশেষ ৯ম পিরিয়ড শেষ হবে বিকেল সাড়ে ৩টায়। দুপুর ১২টা ৪৬মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতি থাকবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তর, অফিস ও শাখাগুলোর জন্য অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। যোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা হতে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। এছাড়া, ১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ১৬দিন রমজান ভ্যাকেশন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে ভ্যাকেশন চলাকলীন সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ সময় দুপুর ১ঃ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ