খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

খুবিতে নগদ’র আয়োজনে ‘জানিয়ে দেবো আমার মায়ের ভাষা’ শীর্ষক ইভেন্ট চলছে

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্স সার্ভিস ‘নগদ’ এর আয়োজনে শুরু হয়েছে ‘জানিয়ে দেবো আমার ভাষা’ শীর্ষক চার দিনব্যাপী ইভেন্ট। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই ইভেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এ সময় নগদ এর এরিয়া ম্যানেজার মাহফুজুর রহমান, টেরিটরি ম্যানেজার ওয়াসী রেজা খানসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ