খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক দ্বিতীয় পর্যায়ের কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এছাড়াও সেশন পরিচালনা করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট), একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) এবং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল (এসপিপি) সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

 

প্রিন্ট

আরও সংবাদ