খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

নগরীতে তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি |
১২:১২ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকল নির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
নগর তাঁতী দলের আহŸায়ক মোঃ আবু সাইদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম লিটন তালুকদার, এড. মোঃ আসলাম হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আলমগীর হোসেন রাজা, আলমগীর হোসেন মাষ্টার, মোঃ শরীফ আহম্মেদ, ডাঃ আবদুল হালিম মোড়ল, মোঃ আতিয়ার রহমান, আবুল বারেক হাওলাদার প্রমুখ।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ