খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

শিরোমনিতে সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:১৪ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা-যশোর মহাসড়কে লিন্ডা ক্লিনিকের সামনে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে গত মঙ্গলবার রাত ৯টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন বাদল হাওলাদার (৩০)। আহত বাদলের ভাই রানা তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
তাৎক্ষণিক আহত বাদলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় বাদল হাওলাদার মৃত্যুবরণ করেন। মরহুমের জানাজার নামাজ আসরবাদ নরডিকস্উডস লিমিটেড মসজিদ এর ইমাম মুফতি শাকুর আদায় করেন। নিহত বাদল খুলনা খানজাহান আলী থানার মিরের ডাঙ্গা এলাকার বাসিন্দা। জানাজার নামাজ শেষে মহেশ্বরপাশা সারাডাঙ্গা কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ