খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

কেকেবিএইউতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা শীর্ষক সেমিনার

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে গতকাল বুধবার ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান বজায় রাখা’ (Maintaining Teaching and Research Standards at University) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এই সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য  (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল  হক জোয়ারদার। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্বের গুরুত্বপূর্ণ দিক হিসেবে তিনি পাঠদান, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক উপস্থাপন করেন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ মুঈন উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, সকল বিভাগীয়  প্রধান এবং শিক্ষকবৃন্দ অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ