খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

কেডিএ’র চেয়ারম্যানের সাথে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পিএসসি-এর সাথে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার বেলা সাড়ে ১১টায় কেডিএ চেয়াম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পরে কেডিএ’র চেয়ারম্যান পুলিশ কমিশনারকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

প্রিন্ট

আরও সংবাদ