খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

যশোরে পেট ভর্তি ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৭ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


যশোরের মনিহার এলাকা থেকে পেট ভর্তি ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। আটক মাসুদ রানা শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
র‌্যাব জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। এসব ইয়াবা কক্সবাজার থেকে যশোরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয় বলে তিনি জানান। পরবর্তীতে সকালে তাকে র‌্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত¡াবধানে এবং র‌্যাবের উপস্থিতিতে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ