খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

বটিয়াঘাটায় সংসদ সদস্য আমীর এজাজ খানের শুভেচ্ছা বিনিময়

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান শপথ গ্রহণের পর বুধবার বটিয়াঘাটা উপজেলার হোগলবুনিয়া গ্রামে সনাতন ধর্মের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।  সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং এলাকার সকল প্রকার চাঁদাবাজি ধান্দাবাজি লুটতরাজ ভূমিদস্যুদের উৎপাত থেকে রক্ষায় সকলের কাছে প্রতিশ্র“তিবদ্ধ হন। এলাকার হাজার হাজার নারী পুরুষ তাকে উলুধ্বনী দিয়ে এবং ফুল ছিটিয়ে বরন কুলো দিয়ে বরণ করে নেন। এ সময় এমপি আমির এজাজ খান আবেগ আপ্লুত  হয়ে কেঁদে ফেলেন। তিনি এই ভালোবাসা নিয়ে আজীবন দাকোপ বটিয়াঘাটার মানুষের মাঝে থেকে সেবা করে যেতে চান। 
তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক সাইফুর রহমান, টুটুল গোলদার, সেলিম মোল­া, নজরুল ইসলাম, আবুল কাশেম, প্রতিফলসহ শত শত নেতাকর্মী। এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষক মনোরঞ্জন মন্ডল, সমাজসেবক মানষ পাল, অনুপম মন্ডলসহ এলাকা সুধীজনেরা।

প্রিন্ট

আরও সংবাদ