খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

শ্যামনগরে ঘেরের পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৮ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘেরের পানিতে পড়ে মোঃ আবু দাউদ মিস্ত্রি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। পরে ওই ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধ মোঃ আবু দাউদ মিস্ত্রি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের মৃত ময়েজ উদ্দিন মিস্ত্রির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় দাউদ মিস্ত্রি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি মাছের ঘেরে তার দেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে ঘেরের পানি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দাউদ মিস্ত্রির বড় ছেলে মোঃ আব্দুল মমিন জানান তার বাবা প্রায়ই বাড়ি থেকে একা বের হয়ে যেতেন। ধারণা করা হচ্ছে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর অসাবধানতাবশত তিনি ঘেরের পানিতে পড়ে যান। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ