খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


ফকিরহাটে বাসের ধাক্কায় আহত ভ্যানযাত্রী পারভীন আক্তার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের স্বামী আতিয়ার রহমান (৫৫) বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন।
মোল­াহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান হাওলাদার বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার শুভদিয়া এলাকার আতিয়ার রহমান ও তার স্ত্রী পারভীন আক্তার ফকিরহাট থেকে ভ্যানযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পিলজংগ এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন নামে যাত্রীবাহী একটি বাসের সাথে সাজোরে ধাক্কা লাগে। এতে ভ্যান তেকে ছিটকে পড়ে ওই দম্পত্তি গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য আহত দম্পত্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভীন আক্তার মারা যান। বাসটিকে আটক করা হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ