খুলনা | বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | ৬ ফাল্গুন ১৪৩২

পবিত্র রোজা শুরু আজ থেকে

খবর প্রতিবেদন |
০১:০৬ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


পবিত্র রোজা শুরু আজ থেকেই। বুধবার এশার নামাজের পর তারাবিহ অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা। দেশের ৬৪ জেলা থেকে আসা তথ্য যাচাই-বাছাই করে সভা শেষে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ ফেব্র“য়ারি, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার রাতে তারাবিহর নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা; রাতে সাহ্রি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখেন।
এর আগে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে বুধবার রোজা শুরু হয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে।
দেশের কোথাও কোথাও অবশ্য সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বুধবার থেকেই রোজা রাখছেন মুসলমানরা।

প্রিন্ট

আরও সংবাদ