খুলনা | বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | ৬ ফাল্গুন ১৪৩২

টেকনাফ সীমান্তে চোরাকারবারি-বিজিবি গোলাগুলি, ৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

খবর প্রতিবেদন |
০১:১৯ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় পৃথক দু’টি স্থানে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি সংলগ্ন এলাকায় টহল জোরদার করা হলে সীমান্ত পেরিয়ে আসা সন্দেহভাজন কয়েকজন চোরাকারবারি সদস্যদের চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও ফাঁকা গুলি ছুড়লে পাচারকারীরা ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়। পরে নাফ নদী ও ভেড়িবাঁধ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৭ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এর আগের হোয়াইক্যং এলাকার মনিরঘোনা থেকে আরও ২ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
উদ্ধার মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, এটি চলতি বছরে আটক মাদককের মধ্য সব থেকে বড় চালান। সীমান্তে মাদক-চোরাচালান বন্ধে বিজিবি রাত-দিন দায়িত্ব পালন করে যাচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ