খুলনা | বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | ৬ ফাল্গুন ১৪৩২

‘মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা, সিন্ডিকেট উচ্ছেদ করবো’

ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না : স্বাস্থ্যমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:২১ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘সাতদিনের মধ্যে ভিজিট শুরু করবো হাসপাতালগুলোতে। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবো।’ বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে এসে এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে আমি আকস্মিক ভিজিট করবো এবং যদি চিকিৎসকরা ঠিক সময়ে না আসেন, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
মন্ত্রী বলেন, ‘আমার প্রথম অগ্রাধিকার হবে মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা। এই মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত হওয়া উচিত এবং অবশ্যই থাকবে। আমি সিন্ডিকেট উচ্ছেদ করবো।’
বিদ্যমান কাঠামোকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করার পাশাপাশি নতুন সরকার জনগণের জন্য, বিশেষ করে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করার জন্য নতুন কাঠামো তৈরি করবে বলে জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অনিবার্য না হলে তিনি বিদেশে চিকিৎসা নেবেন না তিনি।
তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের আস্থাহীনতার কারণে যে বিদেশে যায় তা না। এ ক্ষেত্রে মান বৃদ্ধি করতে হবে। এটি করলে মন্ত্রী এমপিরাসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেয়ার প্রবণতা কমবে। আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করবো। একবারে জটিল কিছু, যার চিকিৎসা নেই, সে ক্ষেত্রেও দেশেই সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি আরও বলেন, ‘দুর্নীতি কমাবো। করাপশন ফ্রি স্বাস্থ্য মন্ত্রণালয় করবো। সিন্ডিকেট ভেঙ্গে ফেলবো। কারো চাপে কাজ করবো না।’
 

প্রিন্ট

আরও সংবাদ