খুলনা | বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | ৬ ফাল্গুন ১৪৩২

রমজানে খুবির অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৪ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


পবিত্র রমজান মাস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি। তবে রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের ডিনবৃন্দকে সময়সূচি নির্ধারণ করতে অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, রমজান মাস শেষে ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্বের ন্যায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি চলবে।
 

প্রিন্ট

আরও সংবাদ