খুলনা | বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | ৬ ফাল্গুন ১৪৩২

খুলনায় বাসে তল্লাশি, ২৫ হাজার ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৫ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


খুলনার কৈয়া বাজারে ২৫ হাজার পিস ইয়াবাসহ মিলন মন্ডল (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার  দুপুরে নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবক মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে। 
পুলিশ জানায়, মিয়ানমার থেকে সাগর পথে ভারতীয় জেলেদের মাধ্যমে ইয়াবার চালান আসে সাতক্ষীরাতে। পরে সড়ক পথে এসব মাদক সরবরাহ করা হয় খুলনা ও রাজধানী ঢাকায়। গোপন সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে মিলন মন্ডলকে আটক করা হয়। এর আগেও এই পথ ব্যবহার করে একাধিক চালান পাচার হয়েছে বলে ধারণা পুলিশের।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এটি খুলনায় সা¤প্রতিক সময়ের সবচেয়ে বড় ইয়াবার চালান। উদ্ধার করা মাদকের সংখ্যা আনুমানিক ২০ থেকে ২৫ হাজার পিস।
তিনি আরও জানান, আটক মিলন মন্ডলের বাড়ি মুন্সিগঞ্জ। তিনি বেদে স¤প্রদায়ের সদস্য। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে মাদকের একটি চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কৈয়া বাজারের সামনে চেকপোস্ট বসায়। দুপুর পৌনে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়ি থামার জন্য সংকেত দেয়। গাড়ি থামলে পুলিশ তল্লাশি শুরু করে। মিলন মালের আচরণ সন্দেহজনক হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ঐ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ