খুলনা | বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | ৬ ফাল্গুন ১৪৩২

নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৮ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


নগরীতে দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে নগরীর লবণচরা থানার বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে ঘটনাটি ঘটে। আহত যুবক বর্তমানে খুলনা  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে লবণচরা থানার ভুতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত আয়নুল বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় কতিপয় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করে। দু’টি গুলি তার ডান পায়ের হাটুতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়।
লবণচরা থানার এসআই খালিদ হাসান এ প্রতিবেদককে বলেন, গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে ব্যাপক রক্ত ক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। হামলার ঘটনায় আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ