খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত দেখে নিন

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৩৮ পি.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


চলতি বছরে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে, চলতি বছরের (২০২৬ সালের) চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে। এবারের চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরি থাকছে না আগেই জানা গিয়েছিল। প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, শামীম হোসেন। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই।

যেখানে এ গ্রেডে রয়েছেন (বেতন ৮ লাখ) - নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ।

বি গ্রেডে রয়েছেন (বেতন ৬ লাখ) - মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন,, শেখ মেহেদী হাসান।

সি গ্রেডে রয়েছেন (বেতন ৪ লাখ) -সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।

ডি গ্রেডে রয়েছেন (বেতন ২ লাখ)- পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন।

প্রিন্ট

আরও সংবাদ