খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

কয়রায় স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরণ বিতরণ

কয়রা প্রতিনিধি |
১১:২৩ পি.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ৫০ জন নারী উপকারভোগী সদস্যের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিডা এবং আইআরসি বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় ও অংশীদারিত্বের মাধ্যমে এই উপকরণ (হাইজিন কীট) বিতরণ করা হয়। সিসিএইচআর প্রকল্পের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, প্রকল্পের ইউসি সারজাদ হোসেন সাজ, সিএফ দেবিকা রানী দাস, সিওয়াইভি সংগীতা সরদার প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ও ইউপি চেয়ারম্যান বলেন লবণাক্ত পানি ব্যবহারে কয়রার নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাদেরকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা দরকার। নারীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে এই স্বাস্থ্য সুরক্ষা ও উপকরণ বিতরণ একটি বাস্তবমুখী পদক্ষেপ।
 

প্রিন্ট

আরও সংবাদ