খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

প্রেসক্লাবের শোক বিবৃতি

দিঘলিয়ার সামাজিক ব্যক্তিত্ব বিকাশ ঘোষ পরলোকে

দিঘলিয়া প্রতিনিধি |
১১:২৪ পি.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


দিঘলিয়ার সামাজিক ব্যক্তিত্ব মুকন্দ ঘোষের পুত্র বিকাশ চন্দ্র ঘোষ (৫৮) খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার পরলোকগমন করেছেন। দুপুরে কালিবাড়ি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নিজ গুণাবলীতে হিন্দু-মুসলিম সকলের প্রিয় দাদা ছিলেন। হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি সমাজ পরিবর্তনে কাজ করে গেছেন। বহু সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ-সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল, রাজু আহমেদ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ