খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

আশাশুনিতে ভাষা শহিদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে স্মারকলিপি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:২৪ পি.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


ভাষা শহিদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহিদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ স্মারক লিপি হস্তান্তর করা হয়। 
ভাষা শহিদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি সাতক্ষীরার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি ইউএনও’র মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু স্মারকলিপি গ্রহণ করে বলেন, প্রয়োজনীয় কাগজপত্রসহ স্মারকলিপিটি জেলা প্রশাসক স্যারের কাছে পাঠানো হবে। তিনি যথাসময়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর ব্যবস্থা নিবেন। স্মারকলিপি প্রদান করেন ভাষা শহিদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, জি এম মুজিবুর রহমান, আসলাম লিংকন, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দীন ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী।

প্রিন্ট

আরও সংবাদ