খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

আশাশুনি বড়দলে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে আহত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:২৪ পি.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


আশাশুনি উপজেলার বড়দলে খ্রীস্টান মিশনারীর অসহায় কিছু পরিবার প্রতিপক্ষের মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা ও রোষানলে চরম বিপাকে রয়েছে। মিথ্যা মামলা ও হয়রানীর শিকার আচারী, মন্ডল, নাগ ও গাইন পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে অত্যাচার ও হুমকি-ধামকি দিয়ে অশান্ত করে তুলছে এলাকাটি। গত ১৬ ফেব্র“য়ারি খ্রীস্টান পল্লীর এক নারীকে মেরে আহত করা হয়েছে। এব্যাপারে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
বড়দল খ্রীস্টান পাড়ার পৌল আচারীর কন্যা লিপি আচারী বাদী হয়ে একই গ্রামের জকিম সিং-এর ছেলে জেম সিং, মৃত মনা সিং-এর ছেলে জকিম সিং, আলবিনো সিং ও জগদীশ সিংকে বিবাদী করে দায়েরকৃত জিডি সূত্রে জানা গেছে, বাদী ও বিবাদীদের বাড়ি একই গ্রামে পাশাপাশি। স্থানীয় বিভিন্ন বিষয় ও জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিবাদীরা তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছে। বিবাদীরা জায়গা জমি নিয়ে মামলা করায় পরিবারের অধিকাংশ পুরুষ জেল হাজতে আছে। ঘটনার দিন সকাল ৯ টার দিকে বাড়িতে কোন পুরুষ লোক না থাকার সুযোগে বিবাদীরা বাদীর বসত বাড়ির সামনে রাস্তায় গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদী মৌখিকভাবে প্রতিবাদ করায় বিবাদীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে। পাশের লোকজন ছুটে আসলে তারা হুমকি ও ভয়ভাতি প্রদর্শন করে চলে যায়। পরিবারের সদস্যরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
জনপদের খোকন মন্ডল, জোহন আচারী, অনিমা মন্ডল, দিপালী মন্ডল, আগাথা মন্ডল, আরতি আচারী, স্মৃতি, রানু মন্ডল, বিদোগী নাথ, লতা মন্ডল, মাবি আচারী জানান, জগদীশ সিং, আলবিনো সিং, জকিম সিং দিং এর অত্যাচারে আমরা অতিষ্ট। তারা ষড়যন্ত্র করে জমি নিতে চাইছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও জব্দ করতে চাইছে। আমরা শান্তি চাই। অপরাধীদের বিচার চাই। 
চার্চের পালক পুরোহিত জুয়েল ম্যাগ ফিল জানান, আমি স¤প্রতি এসেছি। জমি সম্পূর্ণ মিশনের। সব মিলিয়ে যতদূর জানি জমি ধর্মপল্লীর। মিশনের ফাদার জমি কিনে অসহায়দের ভাগ করে দিত। জমি অন্য কেউ কেনে নাই। ওদের নামে রেকর্ড হওয়ায় রেকর্ড সংশোধনের মামলা করা হয়েছে। মামলাটি চলমান আছে। ফাদার ফিলিপ মন্ডল মামলার বাদী। 

প্রিন্ট

আরও সংবাদ