খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

ডুমুরিয়ায় নির্মাণাধীন ঘরের পোতা ভাঙচুর

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:২৫ পি.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


ডুমুরিয়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক আ’লীগ নেতা তার আপন ভাইপোর বসতভিটায় ব্যপক ভাঙচুর করিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দুপুরে উপজেলার টিপনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান এস এম আসলাম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, খর্ণিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামানের সাথে ভাইপো আসলামের জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে আসাদ, ছেলে শুভ, হাবিব মহলদার, জাকির, হাফিজ, নাজমুল মহলদারসহ ১৫/২০ জনের একটি বাহিনী দা, লাঠি-সোটা নিয়ে আসলামের বসতভিটায় প্রবেশ করে নির্মাণাধীন পাকা পোতা ভেঙে তছনছ করে। এতে তার প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। নির্বাক হয়ে তাকিয়ে দেখলেও ভয়ে মুখ খুলতে সাহস পায়নি পরিবারটি। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ কামাল হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রিন্ট

আরও সংবাদ