খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

ডুমুরিয়ায় শ্রমিক দল সভাপতিকে হত্যা মামলার আসামির হুমকি

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:২৫ পি.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


ডুমুরিয়ায় আইজুল মোড়ল নামের এক হত্যা মামলার আসামির জীবননাশের হুমকিতে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। গত বুধবার তিনি আইজুল মোড়লকে সিরাজ হত্যা মামলার এজাহার নামীয় আসামি, সন্ত্রাসী ও মৃনাল এবং ফ্যাসিস্টের দোসর আখ্যায়িত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
অভিযোগ সূত্রে জানা, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন ও তার শশুর যৌথভাবে কয়লার ব্যবসায়ী ছিলেন। তারই জের ধরে উপজেলার কুলবাড়িয়া এলাকার মেসার্স আল্লার দান ইটভাটা মালিক আইজুল মোড়ল নীজ নামীয় ব্যাংক চেক দিয়ে ব্যবসায়ী শ্বশুর-জামাইয়ের নিকট থেকে ৩০ লক্ষ টাকা গ্রহণ করেন। টাকা গ্রহণের পর পরই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের সাথে সখ্যতা গড়ে তোলেন তিনি। সেই থেকে ১৭ বছর পার হয়ে গেলেও আজও ঘরে ফেরেনি ওই টাকা। কিন্তু টাকা ফেরত পেতে হাল ছাড়েননি শ্রমিক নেতা শেখ ফরিদ হোসেন। সর্বশেষ বুধবার বিকেলে মোবাইলে টাকা ফেরত চাইলে তাকে টাকা দেয়াতো দূরের কথা জীবনাশসহ নানা হুমকি দেয়া হয়। এর কিছুক্ষণ পর নতুন আরও একটি মোবাইল নাম্বার দিয়ে তাকে তুলে নেয়ার হুমকি দেয়া হয়। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ