খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

রামপালে সাংবাদিক তুহিনকে হুমকির অভিযোগে থানায় জিডি

রামপাল প্রতিনিধি |
১১:২৯ পি.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


রামপালে সাংবাদিক তুহিনকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৮ ফেব্র“য়ারি রাতে তিনি রামপাল থানায় একটি সাধারণ ডাইরি করেন।
সাধারণ ডাইরিতে উল্লেখ করেন বুধবার সকাল ১০ টায় সাংবাদিক তুহিন মোল্লা ও তার পিতা লিয়াকত মোল্লা রোমজাইপুর বাজারে দোকানে বসে চা পান করছিলেন। পূর্ব শত্র“তার জের ধরে একই গ্রামের আওয়ামী লীগের ক্যাডার ফ্যাসিষ্ট জবক্ষার খা, হাফিজ শেখ, নাজিম শেখ ও মুনসুর মোড়লসহ কয়েকজন সন্ত্রাসী কায়দায় লোহার রড ও লাঠিসোটা নিয়ে জীবন নাশের হুমকি দেয়। এতে তিনি এ তার পিতা মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় রয়েছেন। জবক্ষার খা গত জুলাই আন্দোলন দমনে বিশেষ ভূমিকা পালন করে। বিএনপি সরকার গঠনের পরে তারা কৌশলে আবারো বেপরোয়া হয়ে ওঠে।
তাকে হত্যার হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব রামপাল-এর নেতৃবৃন্দ। হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ক্লাবের আহবায়ক মোতাহার মল্লিক, সদস্য সচিব মো. মেহেদী হাসান, সদস্য রেজাউল ইসলাম, কবির আকবর পিন্টু, এম এ সবুর রানা, সুজন মজুমদার, এ এইচ নান্টু, তারিকুল ইসলাম, মোল্লা হাফিজুর রহমান, লায়লা সুলতানা, মুর্শিদা পারভিন, রাসেল আব্দুল্লাহ প্রমুখ। 
 

প্রিন্ট

আরও সংবাদ