খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

মোল্লাহাটে ভাষা দিবসের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

মোল্লাহাট প্রতিনিধি |
১১:৩০ পি.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


মোল্লাহাটে মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, “মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিবসটি মর্যাদাপূর্ণ পরিবেশে পালন করা হবে। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠান সফল করতে হবে।”
আইন-শৃঙ্খলা কমিটির সভায় রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা, মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান গ্রহণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
সভায় সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা বলেন, “সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হবে। বিশেষ করে রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শিকদার জামাল উদ্দিন, জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, ডাঃ বিভূতি মল্লিক, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ