খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

শ্যামনগরে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৩১ পি.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় ১৭ থেকে ১৯ ফেব্র“য়ারি গাবুরা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন অংশগ্রহণকারীকে (১৮ জন নারী ও ৭ জন পুরুষ) নিয়ে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে ৩ দিন ব্যাপী লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য গোলাম মোস্তফা। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস প্রমুখ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, “আমি গাবুরাতে অনেকদিন ধরে কাজ করছি, কৃষিতে অভিযোজন কৌশল নিয়ে কোন সংস্থা এমন বৃহৎ পরিসরে প্রশিক্ষণ করাননি। এমন তথ্যবহুল প্রশিক্ষণ আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”
 

প্রিন্ট

আরও সংবাদ