খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

কালীগঞ্জে সুলভ মূল্যে দুধ বিক্রির দোকান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৩২ পি.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জ পোস্ট অফিস মোড়ে ভেটেনারি শপিং এ এখন থেকে সুলভ মূল্যে দুধ বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার  দুপুরে পবিত্র মাহে রমজানের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
রমজান মাসব্যাপি সাধারণ ক্রেতারা যাতে সুলভ মূল্যে প্রয়োজনীয় এই পুষ্টিকর খাদ্যদ্রব্যটি কিনতে পারে সেজন্য কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এই দুধ বিক্রির ভেটেনারি শপিংয়ের আয়োজন করা হয়েছে। পুরো রমাজান মাসব্যাপি এখানে সুলভ মূল্যে খাঁটি গরুর দুধ ও ডিম পাওয়া যাবে। শপের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার দে, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন প্রমুখ।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে কালীগঞ্জের সাধারণ ক্রেতারা যাতে সুলভ মূল্যে দুধ ও ডিম কিনতে পারে সে জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ