খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এমইউজে খুলনার কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
১২:১৯ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামী ২১ ফেব্র“য়ারি মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-একুশের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা দিবেদন। ২১ ফেব্র“য়ারি (শনিবার) বেলা ১১টায় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম। এসকল কর্মসূচিতে ইউনিয়নের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।
 

প্রিন্ট

আরও সংবাদ